পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে জামায়াতের নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করেছে পৌর জামায়াত।রবিবার  সকাল ৮ টায় পিরোজপুর-নামাজপুর-ইন্দুরকানী সড়কটির পৌরসভার বলেশ্বর ব্রীজ সংলগ্ন এলাকার ভাঙ্গা রাস্তা পৌর জামায়াতের উদ্যোগে সংস্কার করা হয়। বাংলাদেশ জামায়াত ইসলামের ৪ দফা কর্মসূচির সমাজ সংস্কারের অংশ হিসেবে পিরোজপুরে এ ভাঙ্গা রাস্তা মেরামত করেন তারা। 

এই সময় পৌর জামায়াতের নেতাকর্মীদের স্বেচ্ছা শ্রমে গুরুত্বপূর্ণ এ  রাস্তাটি সংস্কার  করা হয়। পিরোজপুর পৌরসভা রাস্তাটির কাজ না করে দীর্ঘদিন ধরে ফেলে রাখায় এ পথে চলাচলকারী সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিল। জনগণের ভোগান্তি কমাতে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এলাকাবাসী। 

সংস্কার কাজের সময়  উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক  ও পিরোজপুরে পৌর জামায়াতের আমীর ইসহাক আলী খান সহ  অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় তারা বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ ধরনের সমাজ সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

Categories

https://www.facebook.com/mdmainulislamshaikh2024

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।