অদ্য ০৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকার আয়োজনে নাজিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাগণের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ভোটগ্রহণ কর্মকর্তাগণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন পিরোজপুর জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব আবু সাঈদ মহোদয় এবং সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী মহোদয়।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটগ্রহণ কর্মকর্তাগণের নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব অপরিহার্য। ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এ সময় জেলা ও নাজিরপুর উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আগত প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।
