ছবির ক্যাপশন: নাজিরপুরে বিএনপি নেতা সাফায়েত হোসেন শাহীনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

ad728

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলার ১ নম্বর মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাফায়েত হোসেন শাহীনকে এর আগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তার প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহার প্রসঙ্গে সাফায়েত হোসেন শাহীন বলেন, এ সিদ্ধান্তের জন্য তিনি মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছেন। একই সঙ্গে বিএনপির একজন কর্মী হিসেবে তিনি দেশমাতা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেলা প্রতিনিধি Md Mainul Islam

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।