আজ ৩১ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে “আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিম” এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অবঃ)। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব আবু সাঈদ মহোদয়।
আয়োজিত সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী মহোদয়।
প্রধান অতিথি মহোদয় নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল টিমের কর্মপরিকল্পনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা ও নির্বাচন কার্যক্রম সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ ভাবে সম্পন্ন করার বিষয় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।
