পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে জামায়াতের নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করেছে পৌর জামায়াত।রবিবার সকাল ৮ টায় পিরোজপুর-নামাজপুর-ইন্দুরকানী সড়কটির পৌরসভার বলেশ্বর ব্রীজ সংলগ্ন এলাকার ভাঙ্গা রাস্তা পৌর জামায়াতের উদ্যোগে সংস্কার করা হয়। বাংলাদেশ জামায়াত ইসলামের ৪ দফা কর্মসূচির সমাজ সংস্কারের অংশ হিসেবে পিরোজপুরে এ ভাঙ্গা রাস্তা মেরামত করেন তারা।

এই সময় পৌর জামায়াতের নেতাকর্মীদের স্বেচ্ছা শ্রমে গুরুত্বপূর্ণ এ রাস্তাটি সংস্কার করা হয়। পিরোজপুর পৌরসভা রাস্তাটির কাজ না করে দীর্ঘদিন ধরে ফেলে রাখায় এ পথে চলাচলকারী সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিল। জনগণের ভোগান্তি কমাতে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এলাকাবাসী।
.gif)
সংস্কার কাজের সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক ও পিরোজপুরে পৌর জামায়াতের আমীর ইসহাক আলী খান সহ অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় তারা বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ ধরনের সমাজ সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

Categories
- Uncategorized
- অন্যান্য
- আন্তর্জাতিক
- খুলনা বিভাগ
- খেলাধুলা
- চট্রগ্রাম বিভাগ
- জাতীয়
- ঢাকা বিভাগ
- পিরোজপুর জেলা
- বরিশাল বিভাগ
- বিনোদন
- ময়মনসিংহ বিভাগ
- যশোর
- রংপুর বিভাগ
- রাজনীতি
- রাজশাহী বিভাগ
- সারাদেশ
- সিলেট বিভাগ
https://www.facebook.com/mdmainulislamshaikh2024
